© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ

শেয়ার করুন:
বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ
international-desk
০৫:১৫ পিএম | ২৭ জানুয়ারি, ২০২১

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। পশ্চিমবঙ্গের কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সৌরভের পারিবারিক সূত্রে বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই সৌরভ গাঙ্গুলী ফের বুকে ব্যথা অনুভব করেন। বুধবার দুপুরে তার বুকের ব্যথা বেড়ে যায়। পরে পরিবারের সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

জানা গেছে, গত ২ জানুয়ারি ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সৌরভ গাঙ্গুলী। এরপর থেকেই বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। ওই সময় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।

পরে আলিপুরের ওই হাসপাতালে সৌরভের শারীরিক চেকআপ করা হয়। পরীক্ষায় বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের (হার্ট) ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন