© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীর্ষ ১০ তরুণ নেতার একজন মাশরাফি

শেয়ার করুন:
শীর্ষ ১০ তরুণ নেতার একজন মাশরাফি

ফাইল ছবি

own-reporter
০৪:০১ পিএম | ১১ মার্চ, ২০২১

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০ তরুণ নেতার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

৪০ বছরের কম বয়সী তরুণ ও প্রতিভাবান নেতৃত্ব দিতে সক্ষম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে সংস্থাটি এ তালিকা প্রণয়ন করে থাকে।

সে লক্ষ্যে প্রতিবছরের ন্যায় ২০২১ সালের ১০ তরুণ নেতা নির্বাচন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১১২ জন তরুণ উদীয়মান নেতৃত্বকে নির্বাচিত করেছে সংস্থাটি। এ তালিকায় দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন মাশরাফি।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেয়া মাশরাফি বিন মর্তুজা ২০০১ সাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেছেন। তিনিই দেশের ক্রিকেটের সর্বকালের সেরা সফল অধিনায়ক। তার নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। বর্তমানে তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন