© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের স্ত্রী হিসেবে মেহজাবীনকে চায় ভক্তরা

শেয়ার করুন:
সাকিবের স্ত্রী হিসেবে মেহজাবীনকে চায় ভক্তরা

ফাইল ছবি

sports-desk
০৪:২১ পিএম | ২২ মার্চ, ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী হিসেবে জনপ্রিয় টিভি তারকা মেহজাবীনকে চাইছে সবাই। তবে তা বাস্তবে নয়, টেলিভিশনের পর্দায় মেহজাবীন অভিনয় করবেন সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের চরিত্রে। কারণ সাকিবকে নিয়ে বায়োপিক হতে যাচ্ছে। এর আগে দেশে কোনও ক্রীড়া তারকাকে নিয়ে বায়োপিক নির্মিত হয়নি।

গত শনিবার (২০ মার্চ) রাতে দারাজ প্রেজেন্টস লাইভে এসে সাকিব আল হাসান নিজের বায়োপিক নির্মাণের কথা জানান।

সাকিবের এমন ঘোষণার পরই দেশের নেট দুনিয়ায় শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনা। কে হচ্ছেন সাকিব আর কে হবে তার স্ত্রী, এ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বায়োপিকে অভিনয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একেকজন একেক রকম অভিনেতা-অভিনেত্রীদের নাম পছন্দ করছেন।

তবে অধিকাংশ মতামত প্রদানকারী সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের চরিত্রে অভিনয়ের জন্য মেহজাবীনকে দেখতে চেয়েছেন। আর সাকিব আল হাসানের চরিত্রে ইয়াশ রোহান ও জিয়াউল রোশানকে চেয়েছেন। তবে রোহানের সঙ্গে সাকিব আল হাসানের কণ্ঠ ও চেহারার মিল থাকায় পাল্লা তার দিকেই ঝুঁকে গেছে।

এদিকে সাকিবের বায়োপিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলেও এখন পর্যন্ত বায়োপিকের নির্মাতার নাম নির্ধারণ হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না, কে হচ্ছেন সাকিব আর কে হবেন শিশির। শেষটা দেখতে অপেক্ষা ছাড়া উপায় নেই।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন