© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত মোহাম্মদ আশরাফুল

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত মোহাম্মদ আশরাফুল
sports-desk
০৪:৫৬ পিএম | ২৯ মার্চ, ২০২১

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের লিটল মাস্টার।

আশরাফুল গণমাধ্যমকে বলেন, প্রথমবার করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে। দ্বিতীয়বার টেস্ট করার জন্য নমুনা দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুখবর পাই। আমার শরীরে করোনার কোনও উপসর্গ নেই, আমি পুরোপুরি সুস্থ আছি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শনিবার আশরাফুলের নমুনা নেয়া হয়। রোববার ফলাফল পজিটিভ আসে।

জানা গেছে, এবারের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় লিগে খেলার জন্যই তার করোনা পরীক্ষা করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন