© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেস্ট স্ট্যাটাস পেল নারী ক্রিকেট দল

শেয়ার করুন:
টেস্ট স্ট্যাটাস পেল নারী ক্রিকেট দল

ফাইল ছবি

sports-desk
০৪:১৬ পিএম | ০২ এপ্রিল, ২০২১

নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বহুল কাঙ্খিত টেস্ট স্ট্যাটাস অর্জন করেছে নারী ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলার বাঘিনীদের এই মর্যাদা দিয়েছে।

আইসিসির বোর্ড ও কমিটি মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে এ স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে আইসিসি।

শুক্রবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে।

এর আগেই টেস্ট স্ট্যাটাস পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন