© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে করোনার হানা

শেয়ার করুন:
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে করোনার হানা

ছবি- সংগৃহিত

sports-desk
০৩:৩২ পিএম | ২৪ এপ্রিল, ২০২১

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর এই টেস্ট ম্যাচেই হানা দিয়েছে করোনা। প্রথম টেস্টের তৃতীয় দিনে পাল্লেকেলে স্টেডিয়ামের এক মাঠকর্মীর দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগোর বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর নিশ্চিত করেছে।

ক্রিকবাজ জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও ওই মাঠকর্মীর শরীরে করোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়া ওই মাঠকর্মীর সংস্পর্শে আসা আরও ৯ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন