© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের টিকা নয়, ইংল্যান্ডের ‘কোভিশিল্ড’ নিয়েছে টিম ইন্ডিয়া

শেয়ার করুন:
ভারতের টিকা নয়, ইংল্যান্ডের ‘কোভিশিল্ড’ নিয়েছে টিম ইন্ডিয়া
sports-desk
০৮:১০ পিএম | ০৭ মে, ২০২১

প্রতিবেশি দেশসহ বিভিন্ন দেশে করোনার টিকা সরবরাহ করছে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে ভারতীয় সংস্থাটি। এছাড়া ভারতীয় আরেক প্রতিষ্ঠান বায়োটেক উদ্ভাবন করেছে নিজস্ব কো-ভ্যাকসিন।

অথচ ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের দেয়া হচ্ছে ইংল্যান্ডে উৎপাদিত টিকা। অক্সফোর্ড উদ্ভাবিত যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ টিকা নিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

ভারতীয় টিকা না নিয়ে কোহলিরা কেন ইংল্যান্ডের টিকা নিয়েছেন এ নিয়ে এরই মধ্যে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়ে ভারতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, চার মাসের বড় সফরে ইংল্যান্ডে যাচ্ছে কোহলি-রোহিতরা। এ সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেবে ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টিকা না নেয়ায় নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে কোহলি বাহিনী।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্রে বরাতে আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দল প্রথম ডোজ টিকা নিয়ে ইংল্যান্ড সফর করবে। দ্বিতীয় ডোজ তারা ইংল্যান্ডে অবস্থান করার সময় নেবে। দ্বিতীয় ডোজ টিকা নিতে যেন অসুবিধা না হয়, সেজন্যই ভারতীয় ক্রিকেট দলকে ইংল্যান্ডের উদ্ভাবিত টিকা দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন