© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন থেকে সরাসরি টিকা কিনবে সরকার

শেয়ার করুন:
চীন থেকে সরাসরি টিকা কিনবে সরকার
own-reporter
০৭:৩২ পিএম | ১৯ মে, ২০২১

চীনের সিনোফার্মের তৈরি করোনার ভ্যাকসিন সরাসরি কিনতে যাচ্ছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি বিবেচনায় এ সংক্রান্ত সরকারি ক্রয় কমিটির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজকের বৈঠকে মোট তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে তিনটিরই নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। চীন থেকে সরাসরি টিকা কেনার ব্যাপারেও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন