© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে দলে জায়গা পেলেন যারা

শেয়ার করুন:
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে দলে জায়গা পেলেন যারা

প্রতিকী ছবি

sports-desk
০৩:৫৯ পিএম | ২০ মে, ২০২১

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম দুই ম্যাচের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে থেকেই মাঠে ফিরছেন সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টিম টাইগারকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল।

১৫ সদস্যের দলে জায়গা পেলেন যারা- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই হিসেবে আছেন- নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন