© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত সুজন

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত সুজন
sports-desk
১২:৩৬ পিএম | ২২ মে, ২০২১

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার (২৩ মে)। তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের টিম লিডার হিসেবে থাকার কথা ছিল সুজনের। ঈদ পরর্বতী জাতীয় দলের অনুশীলনে দলের সঙ্গে দেখা যায়নি তাকে।

এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। শনিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত বিসিবির অপর পরিচালক আকরাম খান।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছিলেন সুজন। তারপরও করোনা আক্রান্ত হলেন তিনি।

আগামী ২৩ মে থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। যেখানে টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে সিরিজ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এজন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

আকরাম খান বলেন, ‘করোনা পজিটিভ হওয়াতে সে (সুজন) দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো। এই দায়িত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

শ্রীলঙ্কা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ আসার পর দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে মাঠে দেখা যায়নি।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন