কোপা আমেরিকা কাপ থেকে সরে গেল আর্জেন্টিনা
কোপা আমেরিকার আসন্ন টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রাচীন এই ফুটবল টুর্নামেন্ট এবারই প্রথম কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছিল। কিন্তু শেষ বেলায় এসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আয়োজক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। তারপরও আশা বেঁচে ছিল, ভরসা ছিল অপর আয়োজক দেশ আর্জেন্টিনার ওপর।
কিন্তু গত একমাসে আর্জেন্টিনায়ও করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে লিওনেল মেসির দেশও কোপা আমেরিকার আয়োজন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এতে করে এবার আসর নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।
তবে এখনো হাল ছেড়ে দেয়নি কোপা আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনা ও কলম্বিয়া কোপা আমেরিকার আয়োজন থেকে সরে গেলেও কয়েকটি দেশ এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে। কনমেবল সেসব বিষয় নিয়ে কাজ শুরু করেছে।
বিবৃতিতে কনমেবল আরও জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আর মাত্র ১৩ দিন পর কোপা আমেরিকার খেলা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু শেষ সময়ে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় নতুন পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে উদ্যোক্তারা।
এদিকে কনমেবলের মহাসচিব গনসালো বেলোসো সম্প্রতি জানিয়েছেন, চিলির ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে তারা কথা বলছেন। সম্ভাব্য বিকল্প আয়োজক হতে পারে চিলি।
টাইমস/এসএন