© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন:
ভারতে থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইল ছবি

sports-desk
০৫:৪৭ পিএম | ০৫ জুন, ২০২১

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন থেকে সরে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর-নভেম্বরে এ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এমন খবর দিয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এহসান মানি বলেছেন, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন তা সংযুক্ত আরব আমিরাতে হবে। কারণ ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

তিনি বলেছেন, ভারতে আয়োজিত সবশেষ আইপিএল করোনার কারণে মাঝপথে স্থগিত হয়ে গেছে। আর্থিক ক্ষতি এড়াতে করোনা ঝুঁকি নিয়েই আইপিএল আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বায়ো বাবলের মধ্যে থেকেও করোনা আক্রান্ত হয়ে পড়েন একাধিক ক্রিকেটার। অবস্থা বেগতিক দেখে মাঝ পথে আইপিএল বন্ধ করতে বাধ্য হয় ভারত। এমন অবস্থায় দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করে আইসিসি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন