© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবর আজমের জীবনযুদ্ধের গল্প আসছে রূপালি পর্দায়

শেয়ার করুন:
বাবর আজমের জীবনযুদ্ধের গল্প আসছে রূপালি পর্দায়
sports-desk
০৪:৫৪ পিএম | ০৬ জুন, ২০২১

পাকিস্তান ক্রিকেটের হালের সেনসেশন বাবর আজম। দুর্দান্ত পারফর্ম করে এরই মধ্যে তিনি বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছেন। তবে আজকের এই বাবর আজম হুট করেই বাবর আজম হয়ে যাননি। বাবর আজম হিসেবে গড়ে ওঠার পিছনে রয়েছে এক দারুণ কাহিনী। আর এই কাহিনী এবার আসছে রূপালি পর্দায়।

পাকিস্তানের গণমাধ্যম বলছে, এক সময় বাবর আজম ছিলেন বলবয়। ব্যাটসম্যানদের হাঁকানো চার ছক্কায় মাঠের বাইরে যাওয়া বল কুড়িয়ে ফেরত দেয়াই ছিল তার কাজ।

১৩ বছর বয়স থেকে এ কাজে নিয়োজিত ছিলেন বাবর। আর সেই বলবয় থেকেই আজ তিনি পাক ক্রিকেটের অধিনায়ক। বর্তমান ক্রিকেটবিশ্বে র‌্যাংকিংয়ে বিরাট কোহলি, ডেভিড মালানদের প্রতিদ্বন্দ্বী বাবর আজম।

২০০৭ সাল থেকেই ২২ গজের খেলায় প্রচণ্ড সিরিয়াস ছিলেন বাবর। তার লক্ষ্যই ছিল ব্যাট হাতে তিনি বিশ্ব শাসন করবেন। এখন তিনি করছেনও তাই।

বাবর আজমের জীবনের এমন হাজারো অজানা গল্প এতো আড়ালেই ছিল। তবে এবার তা প্রকাশ্যে আসতে চলেছে। কারণ বাবরের জীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা।

সম্প্রতি এক টুইট বার্তায় বাবর আজম লিখেছেন, তার জীবনী নিয়ে এবার আসছে অটোবায়োগ্রাফি। রূপালি পর্দায় দেখা যাবে সেই গল্প। মাঠের বাইরে নিজের লড়াইয়ের গল্প শোনাবেন তিনি।

এদিকে বাবর আজমের এমন টুইটের পর থেকে তার ভক্ত অনুসারীরা চাতকের মত চেয়ে আছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন