© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাথি দিয়ে উইকেট ভাঙার পর সুজনকে শাসালেন সাকিব!

শেয়ার করুন:
লাথি দিয়ে উইকেট ভাঙার পর সুজনকে শাসালেন সাকিব!
sports-desk
০৫:১১ পিএম | ১১ জুন, ২০২১

ক্রিকেট ভদ্রলোকের খেলা। বিশ্বব্যাপী এই কথাটিই যেন ছড়িয়ে গেছে। কিন্তু এই ক্রিকেটে অভদ্রতার খবরও প্রায়ই শুনা যায়। দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অক্রিকেটীয় আচরণ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএল আসর থেকে শুরু করে প্রিমিয়ার লিগ, সবখানেই অভদ্র আচরণের জন্য সমালোচিত সাকিব। এবার চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় তিনি ঘটিয়েছেন বিতর্কিত এক কাণ্ড।

শুক্রবার (১১ জুন) আবাহনী- মোহামেডানের ম্যাচে মেজাজ হারিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব। ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে আউট করতে না পেরে তিনি ননস্ট্রাইক প্রান্তের উইকেট লাথি দিয়ে ভেঙে ফেলেছেন।

জানা গেছে, প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীকে ১৪৬ রানের টার্গেট দেয় মোহামেডান। মাঝারি টার্গেট তাড়া করতে মাঠে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী।

৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মুশফিকের আবাহনী। চতুর্থ নম্বরে ব্যাটে নেমে দলের হাল ধরেন মি. ডিপেন্ডেবল। পঞ্চম ওভারে আবাহনী অধিনায়ক মুশফিকের প্যাডে আঘাত হানে সাকিবের বল। এতে এলবিডব্লিউ আবেদন করেন সাকিব আল হাসান। কিন্তু আম্পায়ার তাতে সাড়া না দেয়ায় মেজাজ হারান বিশ্বসেরা অলরাউনন্ডার।

অপরপ্রান্তের উইকেট লাথি দিয়ে ভেঙে ফেলেন মোহামেডান তারকা সাকিব। উইকেট ভেঙেই ক্ষ্যান্ত হননি তিনি। দীর্ঘক্ষণ তিনি আম্পায়ারের দিকে বিরূপ ভাবে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকেন।

এদিকে মাঠে উইকেট ভেঙে গরম মেজাজে ড্রেসিংরুমে ফেরার সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তর্কে জড়ান সাকিব। এসময় সুজনের দিকে আঙ্গুল তুলে শাসিয়ে কথা বলেন সাকিব। সুজনও মেজাজ হারিয়ে সাকিবের দিকে তেড়ে যান। এসময় উপস্থিত অন্যান্যরা দুজনকেই শান্ত করেন।

 এদিকে এঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন