© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির সেরা খেলোয়াড় মুশফিক

শেয়ার করুন:
আইসিসির সেরা খেলোয়াড় মুশফিক

ফাইল ছবি

sports-desk
০৩:৫১ পিএম | ১৪ জুন, ২০২১

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ছেলেদের বিভাগে এই প্রথম কোন বাংলাদেশি হিসেবে মি. ডিফেন্ডেবল এই কৃতিত্ব অর্জন করেছেন।

একই ভাবে মেয়েদের বিভাগে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।

সোমবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এর আগে মে মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মুশফিকের সঙ্গে লড়াইয়ে মনোনীত হয়েছিলেন আরও দুজন। তারা হলেন পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রমা। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে সবাইকে ছাড়িয়ে গেছেন মুশফিক।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন