রাতেই মাঠে নামছে ফ্রান্স জার্মানি পর্তুগাল
ফাইল ছবি
ফুটবল জ্বরে কাপছে ইউরোপ। এ জ্বরের কাপুনি এখন ছড়িয়ে গেছে বিভিন্ন দেশে। সন্ধ্যার পর থেকেই ইউরোপের নান্দনিক ফুটবল দেখতে মুখিয়ে থাকছেন বাংলাদেশিরাও। পছন্দের দলের খেলা দেখতে সমর্থকদের আগ্রহের অন্ত নেই। তবে এবারের ইউরো কাপে সবার নজর যেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও পর্তুগালের দিকে।
সেটাই হওয়া স্বাভাবিক। ফ্রান্সের বর্তমান ফুটবল যেন প্রতিদিনই সমর্থকদের মন জয় করছে। আর জার্মানির গতিময় ফুটবলের প্রেমে যারা একবার পড়েছেন, তাদের আর বের হওয়ার উপায় আছে বলে জানা নেই। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তরা মুখিয়ে আছেন পর্তুগাল ম্যাচের দিকে। বর্তমান ইউরো শিরোপা জয়ী পর্তুগাল এবারও হট ফেভারিট।
আজ রাতেই ইউরো কাপ-২০ প্রথম পর্বের ম্যাচে মাঠে নামছে ফ্রান্স, জার্মানি আর পর্তুগাল। রাত ১০টায় পর্তুগালের মুখোমুখি হবে হাঙ্গেরি। সনি টেন-২ ও ৩ এ ম্যাচগুলো দেখা যাবে।
অপর খেলায় রাত ১টায় মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স। শক্তির বিচারে এই দুই দলের কাউকে এগিয়ে রাখার সময় এখনও হয়নি বলে জানিয়েছে ক্রীড়া বিশ্লেষকরা।
এদিকে জার্মানির সঙ্গে ম্যাচের আগে ফ্রান্সের কোজ দিদিয়ের দেশম বলেছেন, আমরা ম্যাচের গুরুত্বটা জানি। কঠিন গ্রুপে আমাদের আজ প্রথম ম্যাচ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। জার্মানরা নিজেদের দলটা নতুন করে সাজাচ্ছে। তারা নতুন প্লেয়ার মাঠে নামাচ্ছে। তারা একটি শক্ত জাতীয় দল। তারা অনেকটা আত্মবিশ্বাসী থাকবে। আমরা দল হয়ে খেলব। ভালো কিছু প্রত্যাশা করছি।
টাইমস/এসএন