© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে ইতালি

শেয়ার করুন:
সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে ইতালি
sports-desk
০৮:২০ এএম | ১৭ জুন, ২০২১

 

নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল ইতালি। সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারালো আজ্জুরিরা। জোড়া গোল করেছেন ম্যানুয়েল লোকাতেল্লি। তুরস্কের বিপক্ষে ম্যাচে জয়ের পর সবার আগে ইউরোর নকআউটে উঠার স্বপ্ন তাদের চোখে মুখে।

বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ১৯তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন ইতালি অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। তবে ভিএআরে সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি, লাফিয়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাতে বল লেগেছিল

গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২৬তম মিনিটে দলকে এগিয়ে নেন লোকাতেল্লি। গোলটির মূল কৃতিত্ব যদিও তারই ক্লাব সতীর্থ দমেনিকো বেরার্দির। বেরার্ডির বাড়ানো ক্রস থেকে দলকে এগিয়ে দেন তিনি।

এক গোলে আরো উজ্জীবিত ইতালি। কিন্তু সুইস ডিফেন্স নজরকাড়া। এক ভুল বার বার আর করেনি তারা। পালটা আক্রমণ করেও লাভ হয়নি ব্লুদের। তারপরও এগিয়ে থেকেই অর্ধ্ব শেষ করে মানচিনি শিষ্যরা।

ম্যাচে ফিরে আবারো আক্রমণে ইতালি। ৫২ মিনিটে আসে ফলাফল। সুইস ডিফেন্সের বোকামির সুযোগ নেন লোকাতেল্লি। নিজের সঙ্গে পূরণ করেন দলের জোড়া গোল। উল্লসিত অলিম্পিয়া অ্যারেনা, আর হতবিহ্বল পেত্রোভিক।

৬৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিলো সুইজারল্যান্ডের সামনে। কিন্তু ডোন্নারুমার সঙ্গে ছিলো ইতালির বিখ্যাত রক্ষণ। ব্যর্থ চেষ্টা সুইস ফরোয়ার্ডদের। এরপর সুইসদের ম্যাচ শেষের অপেক্ষা আরো বাড়িয়ে দেন সিরো ইমোবিল। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলের হয়ে তৃতীয় গোল করেন এ ইতালিয়ান। শেষ পর্যন্ত লোকাতেল্লি-ইমোবিল ম্যাজিকে ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করে আজ্জুরিরা।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন