ব্রাজিলের অলিম্পিক দলে জায়গা হয়নি নেইমারের
ফাইল ছবি
০৬:২১ পিএম | ১৮ জুন, ২০২১
টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়নদের ১৮ সদস্যের দলে জায়গা হয়নি শীর্ষ তারকা নেইমারের। তবে দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সি ডিফেন্ডার দানি আলভেস।
অলিম্পিক ফুটবল মূলত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে থাকে। তবে কোনো দল চাইলে ২৩ বছরের বেশি বয়স্ক তিনজন ফুটবলারকে দলে নিতে পারে। সে হিসাবে ২৯ বছর বয়সের নেইমার দলে থাকতে পারতেন। কিন্তু দলের কোচ তাকে সে সুযোগ দেননি।
ব্রাজিল দলে ৩১ বছর বয়সের গোলরক্ষক সান্তোস ও ২৮ বছর বয়স্ক ডিফেন্ডার দিয়েগো কার্লোস জায়গা পেয়েছেন। এর আগে ২০১৬ সালে সবশেষ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিল ব্রাজিল। আগামী ২২ জুলাই প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবেন দানি আলভেসের দল।

টাইমস/এসএন