© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিম্বাবুয়ে সফর : বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

শেয়ার করুন:
জিম্বাবুয়ে সফর : বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

ফাইল ছবি

sports-desk
০৫:৩৯ পিএম | ২৩ জুন, ২০২১

জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দিন টিম টাইগারদের তিন সংস্করণের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

টাইগার বাহিনীর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক। ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল। আর টি-২০ দলের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টেস্ট দলে জায়গা পেলেন যারা: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দলে আছেন যারা: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং শরিফুল ইসলাম।

টি-২০ দলের সদস্য যারা: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের হারারেতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন