© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিক-সাকিবদের জন্য দুই কোচ নিয়োগ

শেয়ার করুন:
তামিক-সাকিবদের জন্য দুই কোচ নিয়োগ

ফাইল ছবি

sports-desk
০৫:৫৪ পিএম | ২৬ জুন, ২০২১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হয়েছে। শ্রীলঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ স্পিন বোলিং হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসমান অ্যাশওয়েল প্রিন্স।

শনিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিম্বাবুয়ে সফর থেকেই দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন। অন্যদিকে শুধুমাত্র জিম্বাবুয়ে সফরের জন্যই অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন