© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটের জন্য টিভি চ্যানেল চালু করবে বিসিবি

শেয়ার করুন:
ক্রিকেটের জন্য টিভি চ্যানেল চালু করবে বিসিবি

ফাইল ছবি

sports-desk
০৭:০৩ পিএম | ২৭ জুন, ২০২১

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগের (ক্রিকেট) খেলা টিভিতে সম্প্রচার হওয়ায় এবার জনপ্রিয়তা বেড়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটেও নতুন সাড়া ফেলেছে টিভি সম্প্রচার।

তাই আগামীতে দেশের সব ধরণের ঘরোয়া ক্রিকেট ম্যাচ টিভিতে সম্প্রচারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ টিভিতে সম্প্রচার হওয়ায় জনপ্রিয়তা বেড়েছে। এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের। এধরণের ঘরোয়া টুর্নামেন্ট সামনের দিনে টিভিতে সম্প্রচার করা হবে। যদি দেশের কোন চ্যানেল এগিয়ে না আসে তাহলে আমরাই একটা আলাদা টিভি চ্যানেল চালু করব।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন