© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিভিয়া ম্যাচ শেষ করেই ব্রাজিল ছাড়বে আর্জেন্টিনা

শেয়ার করুন:
বলিভিয়া ম্যাচ শেষ করেই ব্রাজিল ছাড়বে আর্জেন্টিনা
sports-desk
০৭:৪৯ পিএম | ২৮ জুন, ২০২১

কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ পর্যায়ে। এরই মধ্যে জমে উঠেছে এবারের আসর। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই কোপা ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। এবারের আসরের হট ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে ম্যারাডোনার উত্তরসূরিরা।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। আর এই ম্যাচ শেষ করেই আর্জেন্টিনায় ফিরবে মেসি ও তার সতীর্থরা।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোটর্স জানিয়েছে, কোয়ার্টার ফাইনালের আগেই আর্জেন্টিনা দল ব্রাজিল ছেড়ে নিজ দেশে আসবে। রাজধানী বুয়েন্স আইরেসের এজেইজা শহরে অনুশীলন করবে মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা।

জানা গেছে, ব্রাজিলে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের সুরক্ষিত রাখতেই আর্জেন্টিনা দল বলিভিয়ার ম্যাচ শেষ করেই নিজ দেশে ফিরে আসবে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে আবারও তারা ব্রাজিলে ফিরবে। কারণ খেলোয়াড়দের সুরক্ষার ব্যাপারে মোটেই ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন