© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কিং অব ব্যাড বিহেভিয়ার’ সাকিব : ক্রিকইনফো

শেয়ার করুন:
‘কিং অব ব্যাড বিহেভিয়ার’ সাকিব : ক্রিকইনফো

ফাইল ছবি

sports-desk
০৪:৫৪ পিএম | ০১ জুলাই, ২০২১

ক্রিকেটে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি ব্যতিক্রমী প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যে প্রতিবেদনে ‘কিং অব ব্যাড বিহেভিয়ার’ বা খারাপ আচরণের রাজা হিসেবে সাকিব আল হাসানকে চিত্রায়িত করা হয়েছে।

ক্রিকইনফোর এই প্রতিবেদনে শ্রীলংকার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও নিরোশান গুনাথিলাকার নামও উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেটের নেশায় রোববার রাতে জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল থেকে বিনাঅনুমতিতে ইংল্যান্ডের ডারহামের রাস্তায় বেরিয়ে পড়েন এই তিন লংকান তারকা। জাতীয় দলের খেলার মাঝে জৈব সুরক্ষা বলয় ভঙ্গের মতো গর্হিত কাজ করে বাজেদের তালিকায় নাম উঠিয়েছেন তারা।

তবে সাকিবের আচরণের কাছে লংকান তারকাদের কাণ্ড কিছুই না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্রিকইনফো বলছে, ‘শ্রীলংকার ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভঙ্গের কাজটি বাজে আচরণের পাল্লায় সাকিবের কৃতকর্মের তুলনায় খুবই ছোট। কারণ সাকিব জানতেন ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও তার ওপর নজর রেখেছে। এর পরও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমে আউটের আবেদনে সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় স্টাম্পে লাথি মেরেছেন সাকিব। পরে বৃষ্টিতে খেলা বন্ধ করার ঘোষণা দিলে স্টাম্প তুলে মাটিতে আছাড় মেরেছেন সাকিব। এই কর্মকাণ্ডগুলো খুবই বিতর্কিত।

ক্রিকইনফো সাকিবের মূল্যায়ন করেছে এইভাবে ‘যদি সত্যিই বিশ্ব বাজে আচরণের কোনো চ্যাম্পিয়নশিপ হয়, তা হলে নিশ্চয়ই সেটি উঠবে সাকিবের হাতে। এমনকি তিনি সেটিকেও ছুঁড়ে মারতে পারেন।’

 

টাইমস/এসএন

মন্তব্য করুন