© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে সহজ গ্রুপে বাংলাদেশ

শেয়ার করুন:
বিশ্বকাপের প্রাথমিক পর্বে সহজ গ্রুপে বাংলাদেশ
মোজো ডেস্ক
০৬:০২ পিএম | ১৬ জুলাই, ২০২১

অক্টোবরে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষনা করেছে আইসিসি। দুই রাউন্ডে হওয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং স্বাগতিক ওমানের সাথে।


অক্টোবরের ১৭ তারিখ থেকে নভেম্বরের ১৪ তারিখ দুই ভেন্যু সংযুক্ত আর আমিরাত এবং ওমানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। শুক্রবার ( ১৬ জুলাই) আইসিসি দুই পর্বেরই গ্রুপ ঘোষনা করেছে।

প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ তে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড,নেদারল্যান্ডস এবং নামিবিয়া।

https://twitter.com/T20WorldCup/status/1415978487878455298?s=19

দ্বিতীয় রাউন্ডের ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘১’ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন  উইন্ডিজের সাথে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবারও ভারত পাকিস্তান রয়েছে একই গ্রুপে। গ্রুপ ‘২’ তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্থান।

এই ৮ দলের সাথে যোগ দেবে প্রথম রাউন্ড পেরিয়ে আসা সেরা চার দল।

মন্তব্য করুন