© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয় দিয়ে শুরু বাংলাদেশের

শেয়ার করুন:
জয় দিয়ে শুরু বাংলাদেশের
মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ২২ জুলাই, ২০২১
জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। 
দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বিশাল ব্যবধানে জিতে নিল বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। 
জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই পেরিয়ে যায় সফরকারীরা। 
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদউল্লাহবাহিনী।

মন্তব্য করুন