© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হারারেতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
হারারেতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ২৫ জুলাই, ২০২১
অলিখিত ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানের পরিবর্তে দলে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ জায়গা পেয়েছেন।

হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। গত তিন ম্যাচের মতোই টস জিতে জিম্বাবুয়ে দল। টসে জয়ী দল জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সফরকারী দলকে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন । ২য় টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরে। সিরিজ নির্ধারনী ম্যাচে আজ যে দল জিতবে, তারাই সিরিজ জিতবে।

একটি পরিবর্তনের সাথেই একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের জায়গায় নিউজিল্যান্ডের সাথে অভিষেক হওয়া নাসুমকে দলে ভিড়িয়েছে ম্যানেজম্যান্ট। সেই সিরিজে নাসুম তিন ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন।


মন্তব্য করুন