জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
০৮:১৮ পিএম | ২৫ জুলাই, ২০২১
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের জয় ৫ উইকেটে
স্কোর: জিম্বাবুয়ে ১৯৩/৫, বাংলাদেশ ১৯৪/৫
দেশের মাটিতে তিন ফরম্যাটে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ সিরিজে জয়ের রেকর্ড করলো বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়েকে তিন ফরম্যাটে হারিয়ে সেই রেকর্ডের স্বাদ পেলো টাইগাররা।
গত ৭ বছরে ৭ বার বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডের নানা কীর্তি থাকলেও বিদেশের মাটিতে তিন ফরম্যাটে প্রথমবারের মতো জয়ের রেকর্ড করলো বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত ২৮ জুন সফরে যায় টাইগাররা। প্রায় একমাসের লম্বা সফরের সময়টা সুখ স্মৃতি নিয়েই দেশে ফিরবে টাইগাররা।