© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণরাই ভরসা অস্ট্রেলিয়া সিরিজে

শেয়ার করুন:
জাওয়াদ হোসাইন
০৯:০৯ পিএম | ২৭ জুলাই, ২০২১
নাটকীয়তা, ব্যাক্তিগত সাফল্য, দলীয় অর্জন, দুঃসংবাদ আর ধোঁয়াশার মধ্য দিয়েই জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের। তামিমের ইঞ্জরি শঙ্কার কারণে একমাত্র টেস্টে তাকে ছাড়া খেলতে নামা। দেড় বছর পর ফিরে মাহমুদুল্লাহ’র আন বিটেন দেড়শ’র সাথে টেইলেন্ডার তাসকিনের মন ও ব্যাটের স্থিরতায় ৭৫। স্পিন সহায়ক উইকেট না পেয়েও বিদেশি উইকেটে মিরাজ উইকেট তুলেছেন, ঝুলি ভর্তি করেছেন। মাঝপথে বাজলো ভাঙনের সুর। রিয়াদের টেস্ট ক্রিকেটে অবসরের ঘোষণা মলিন করে দিলো ক্রিকেটাঙ্গনের চেহারা। সাদমান-শান্তর শতকে সফরের প্রথম সিরিজ জয়।



পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশের চিরচেনা রুপ। দানে দানে তিন দান। লিটনের শতকের দিনে সাকিবের পাচ। ১ম ম্যাচ পার। ২য় ম্যাচে আবারও সাকিব এবার বোলিংয়ের সাথে ব্যাটিংয়ে প্রত্যাবর্তনের সুর। সুর না পুরো গানটায় লিখে ফেললেন। ৯৬ করে দলকে সিরিজ জিতিয়েছেন। শেষ ম্যাচে এবার আচমকা আরেক খবর। তামিমের ইঞ্জরি গুরুতর। থাকবেন না টি-টোয়েন্টি সহ পরের দুই হোম সিরিজে। খবরটি যতটা না জিম্বাবুয়ে ক্রিকেট দলকে স্বস্থি দিয়েছে তার চেয়ে বেশি অস্ট্রেলিয়া ক্রিকেটকে দিয়েছে। টেস্ট শেষে মুশফিকের দেশে ফিরে আসাটাও দলকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মানসিকভাবে। ইঞ্জরিকে সঙ্গ নিয়ে শেষ ওয়া-নডের ১১২ রানের ইনিংস তাও নিজের স্ট্রাইক রেটকে ছাড়িয়ে। সাথে সোহান-আফিফিরাও ছিলেন নিজ ক্যালিভারে। সফরের দ্বিতীয় ট্রফি জয়।



টি-টোয়েন্টিতে সিনিয়রদের অনুপস্থিতি। তরুণদের নিয়েই দিতে হবে পাড়ি। রিয়াদের চিন্তাকে বাড়তে দেয়নি নাইম-সৌম্যরা। নিজেকে হারিয়ে খোজা সৌম্য সিরিজ সেরা। ব্যাটে-বলে নিজেকে ফিরে পাওয়া। সিরিজ জয়ের ২য় ম্যাচে টপ অর্ডাররা যখন ব্যর্থ, ম্যাচকে নিজেদের করার চেষ্টায় ছিলেন অভিষিক্ত শামীম পটোয়ারী। সেই ম্যাচে যদিও বাংলাদেশ হেরেছে, তবে শামীমের রানের ক্ষুদাকে বাড়িয়েছে। তাই প্রথমবারের মতো তিন ফরম্যাটে পূর্নাঙ্গ সিরিজ জিততে নিজের ক্ষুদা মিটিয়ছেন, পাওয়ার হিটিংয়ে সিরিজ নির্ধারণী ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতান শামীম। যদিও আগের ম্যাচে আউটফিল্ডে এক দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন এই অল-রাউন্ডার। পুরো সিরিজিটা জুড়ে বোলার তাসকিন-শরিফুলরাও দিয়েছেন নিজেদের সামর্থ্যের অনেকটা। লাইন-লেন্থ ও ইকোনোমিকাল ছিলেন তাসকিন।



একদিন পর দেশে আসবে অস্ট্রেলিয়া টিম তার আগে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবে বাংলাদেশ । এরও আগে পারিবারিক কারণে ফিরেছেন আরেক ক্রিকেটার লিটন দাস। বাবার মৃত্যুর কারণে ফিরেছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলামও। এখনো আশংকা কাটেনি মুস্থাফিজকে নিয়ে। অজি সিরিজে স্বাগতিকরা খেলবেন নিজেদের অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া।
তাদের অনুপস্থিতিতেই কয়েকটি ম্যাচে জিম্বাবুয়ের সাথে জিতে আসতে বেগ পেতে হয়েছে সফরকারীদের।


৩ অগাস্ট নিজেদের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাথু ওয়েডের দলকে আতিথিয়তা দেবে টাইগাররা। অজি দলেরও নিয়মিত ক্রিকেটারদের অনেকেই আসছেন না এই সফরে। তাই নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে কিছুটা মনোবল খুজে নিতেই পারেন রিয়াদের তারুণ্যে ঘেরা এই দল ।

মন্তব্য করুন