© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ জয়ে শেষে জিম্বাবুয়ে থেকে দেশে টাইগাররা

শেয়ার করুন:
সিরিজ জয়ে শেষে জিম্বাবুয়ে থেকে দেশে টাইগাররা
মোজো ডেস্ক
০৯:৪৬ এএম | ২৯ জুলাই, ২০২১
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে টাইগাররা। ফিরেই এরপর থেকেই শুরু হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি। দেশের মাটিতে পা দিয়েই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন টাইগাররা। এজন্য কোন খেলোয়াড়ই বাসায় না গিয়ে সোজা গিয়ে উঠেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন ফরম্যাটেই সিরিজ জয় শেষে এবারের ফেরা। বাংলাদেশ দল কোনো সফরে গিয়ে প্রথমবারের মতো এমন অর্জনের সাক্ষী হয়েছে ।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ দলের বহনকারী কাতার এয়ারলাইনস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিম্বাবুয়ে থেকে গতকাল (বুধবার) রওয়ানা করে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা।

তবে দীর্ঘ সফর শেষে দেশে ফিরেও পরিবারের কাছে যেতে পারছেন না খেলোয়াড়রা।

বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানান ‘সকাল ৯.২০টায় বাংলাদেশ দলের বহনকারী বিমান এসে পৌঁছেছে। তারা (খেলোয়াড়) এখন থেকে বের হয়ে হোটেলে যাবে।’

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে যাবে দল। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে জিম্বাবুয়ে থেকে দেশে আসা খেলোয়াড়দের।  

এই কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার আগে দুদিন অনুশীলনের সুযোগ পাবে স্বাগতিক শিবির। তবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। নেই বাড়তি বিশ্রামের অবকাশ।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মন্তব্য করুন