© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রয়োজনে ওপেনিং করবেন সাকিব

শেয়ার করুন:

সাকিব আল হাসান

মোজো ডেস্ক
০৩:৫১ পিএম | ০১ আগস্ট, ২০২১
অস্ট্রেলিয়া সিরিজে দলে নেই বাংলাদেশ দলের ওপেনার তামিম-লিটন। এমন অবস্থায় বিকল্প সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈমের যদি কিছু হয়, তাহলে ওপেনিং করার ভারী দায়িত্বটা পড়বে কার কাঁধে?
সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো চমকে দিলেন সাকিব আল হাসানের নাম বলে। সাথে যোগ করলেন মোহাম্মদ মিঠুনের নামও। তিনি বলেন, যদি কোনো সমস্যা হয়, তাহলে সাকিব আছে। দলে আছে মিঠুনও। সে মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও দরকার হলে ওপেনিং করবে।

তামিম-লিটনের অবর্তমানে এমন প্রশ্নের সৃষ্টি করেছে জিম্মাবুয়ে সিরিজে সৌম্যের চোট। তবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নেটে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।

মন্তব্য করুন