আজ বার্সাকে বিদায় জানাবেন মেসি
০৩:০৭ পিএম | ০৮ আগস্ট, ২০২১
"হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না"

ন্যু ক্যাম্পে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন লিওনেল মেসি। ২১ বছরের প্রিয় ক্লাবকে বিদায় জানাতেই এই সম্মেলন। বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতালান ক্লাব বার্সেলোনার সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট ও বার্সা টিভিতে সম্প্রচারিত হবে সম্মেলনটি।
