অবশ্যই আমি মানুষ - সাকিব আল হাসান
০৯:৪৬ পিএম | ০৯ আগস্ট, ২০২১
টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ১০০ উইকেট ও ১ হাজার রান।
দুর্দান্ত এক সিরিজ কাটালেন সাকিব আল হাসান। যার শেষটা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক বোলিং স্পেলে। ৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে আগেই ম্যাচসেরার পুরষ্কারটা নিজের করে নিয়েছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জানা গেল, সিরিজ সেরাও সেই সাকিবই। অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় তাই সাকিবের জন্য একটু বেশিই 'স্পেশাল' হয়ে থাকল।
পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে ১২৭ রান খরচে উইকেট নিয়েছেন ৭টি। সাকিবের চেয়ে বেশি উইকেট কেবল নাসুম আহমেদ ও জশ হ্যাজেলউডের। এরা দুজনই নিয়েছেন ৮টি করে উইকেট। আর সাকিবের সমান ৭টি করে উইকেট রয়েছে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের।
ব্যাট হাতে রান ১১৪। সর্বোচ্চ ৩৬। সাকিবের চেয়ে বেশি রান কেবল অস্ট্রেলিয়ান মিচেল মার্শের। এই অজি ক্রিকেটার করেছেন ১৫৬ রান। তালিকার ৩ নম্বরে রয়েছেন আফিফ হোসেন। তিনি করেছেন ১০৯ রান।
তবে সাকিব নিজের এমন অর্জনের জন্য কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। তাঁর দাবি, শেষ ২ সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার নিতে এসে সাকিব বলেন, 'আমি এখনো ক্রিকেটটা উপভোগ করছি। এটাই গুরুত্বপূর্ণ। সতীর্থদের ধন্যবাদ, তাঁদের সাহায্য ছাড়া এই অর্জন হয়তো সম্ভব হত না। আমার ধারণা, জিম্বাবুয়ে এবং এখানে- শেষ দুই সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি।'
অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র উড়াল দিচ্ছেন সাকিব। লম্বা সময় ধরে বায়োবাবলের ক্লান্তি কাটাতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। ফিরবেন নিউজিল্যান্ড সিরিজের আগে। আগামী ২৬ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। দুর্দান্ত এক সিরিজ কাটালেন সাকিব আল হাসান।
যার শেষটা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক বোলিং স্পেলে। ৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে আগেই ম্যাচসেরার পুরষ্কারটা নিজের করে নিয়েছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জানা গেল, সিরিজ সেরাও সেই সাকিবই। অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় তাই সাকিবের জন্য একটু বেশিই 'স্পেশাল' হয়ে থাকল।
পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে ১২৭ রান খরচে উইকেট নিয়েছেন ৭টি। সাকিবের চেয়ে বেশি উইকেট কেবল নাসুম আহমেদ ও জশ হ্যাজেলউডের। এরা দুজনই নিয়েছেন ৮টি করে উইকেট। আর সাকিবের সমান ৭টি করে উইকেট রয়েছে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের।
ব্যাট হাতে রান ১১৪। সর্বোচ্চ ৩৬। সাকিবের চেয়ে বেশি রান কেবল অস্ট্রেলিয়ান মিচেল মার্শের। এই অজি ক্রিকেটার করেছেন ১৫৬ রান। তালিকার ৩ নম্বরে রয়েছেন আফিফ হোসেন। তিনি করেছেন ১০৯ রান।
তবে সাকিব নিজের এমন অর্জনের জন্য কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। তাঁর দাবি, শেষ ২ সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কার নিতে এসে সাকিব বলেন, 'আমি এখনো ক্রিকেটটা উপভোগ করছি। এটাই গুরুত্বপূর্ণ। সতীর্থদের ধন্যবাদ, তাঁদের সাহায্য ছাড়া এই অর্জন হয়তো সম্ভব হত না। আমার ধারণা, জিম্বাবুয়ে এবং এখানে- শেষ দুই সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি।'
অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেই যুক্তরাষ্ট্র উড়াল দিচ্ছেন সাকিব। লম্বা সময় ধরে বায়োবাবলের ক্লান্তি কাটাতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। ফিরবেন নিউজিল্যান্ড সিরিজের আগে। আগামী ২৬ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।