© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসজিতে মেসি, পরবেন ৩০ নম্বর জার্সি

শেয়ার করুন:
পিএসজিতে মেসি, পরবেন ৩০ নম্বর জার্সি
Mojo
০৮:২১ এএম | ১১ আগস্ট, ২০২১
প্রত্যাশিত ভাবে পিএসজিতে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন লিয়োনেল মেসি। নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে।

 বার্সেলোনায় অভিষেকের সময়ও ৩০ নম্বর জার্সি নিয়েই খেলেছিলেন তিনি। তাই নতুন অধ্যায়ের শুরুতেও ফিরে গিয়েছেন পুরোনো সেই নম্বরেই। মঙ্গলবার নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেওয়া। এদিনই প্যারিসে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয় হাজারো সমর্থক। পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এরপর আনুষ্ঠানিকভাবে মেসিকে পরানো হয় পিএসজির জার্সি। বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় সংবাদ সম্মেলনেও করার কথা রয়েছে পিএসজি ও মেসির।

মন্তব্য করুন