ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪ ধাপ পিছিয়ে এখন ১৮৮!
০৩:৪৯ পিএম | ১৪ আগস্ট, ২০২১
সর্বশেষ ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে ২১০টি দেশের মধ্যে ৪ ধাপ পিছিয়ে এখন বাংলাদেশের অবস্থান ১৮৮।
আড়াই মাস পর গত পরশু ঘোষিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে বাকি ২২টি দেশ। এদেশগুলোর বেশির ভাগ অচেনা বা ক্ষুদ্র রাষ্ট্র।
গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে ৩ ম্যাচের ২টিতে হেরেছে বাংলাদেশ। ১টি ড্র। ৮ পয়েন্ট কমে বাংলাদেশের বর্তমান রেটিং ৯০৯।
দক্ষিণ এশিয়ার একসময় বাংলাদেশ কাছাকাছি থাকা ভারতের অবস্থান ১০৫, মালদ্বী্পের ১৫৮ এবং নেপালের ফিফা র্যাঙ্কিং এখন ১৬৮।