© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ওমানে প্রথম ম্যাচ বাংলাদেশের

শেয়ার করুন:
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ওমানে প্রথম ম্যাচ বাংলাদেশের
মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ১৭ আগস্ট, ২০২১
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওমান ও ইউএই'তে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। শুরুর দিনই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।

প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের মাসকটে। প্রথমপর্বে জিতে মূল আসরে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচের পর অন্য দুই ম্যাচে ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে টাইগাররা।



টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকে দুটি করে ৪ টি দল যোগ দেবে সেরা ৮ দলের সঙ্গে। ১২ দলকে নিয়ে হবে সুপার-১২।

প্রথমপর্বে দুটি গ্রুপ 'এ' ও 'বি'-তে ৪ দল করে ৮ দলের খেলা হবে। 'এ' গ্রুপে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ আছে 'বি' গ্রুপে। সেখানে তারা খেলবে ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ডের বিপক্ষে।

পরের দিন ১৮ অক্টোবর প্রথমপর্বের ‘এ’ গ্রুপের দলগুলি মাঠে নামবে। আবু ধাবিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং নামিবিয়ার বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলি হবে আবু ধাবি ও শারজাহতে।



সুপার টুয়েলভে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও ‘বি’ গ্রুপের রানার্স আপ দল। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম পর্বের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ দল। বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের সাথে। অপ্রত্যাশিতভাবে যদি রানার্স আপ হয় তাহলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথেই দেখা হবে সুপার টুয়েলেভে।


মন্তব্য করুন