রিয়াল মাদ্রিদের দোকানে ডাকাতি
রিয়াল মাদ্রিদের দোকানে ডাকাতি
১২:৪৬ পিএম | ২০ আগস্ট, ২০২১
রিয়াল মাদ্রিদের অফিশিয়াল দোকান তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে। কাল সকালে এ দোকানে হামলা চালিয়েছে দুস্কৃতকারীরা। গাড়ি নিয়ে দোকানে ঢুকে লুটপাট চালানো হয়।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রিদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নম্বর প্লেট দেখে এই ডাকাতির ঘটনায় ব্যবহার করা গাড়িগুলো শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
স্পেনের ডিজিটাল অর্থনৈতিক সংবাদমাধ্যম ভোজপোপুলি জানিয়েছে, চোরের দল একটি গাড়ি নিয়ে দোকানের সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। হাতের কাছে তারা যা কিছু পেয়েছে, প্রায় সবই নিয়ে গেছে।