© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের তিন দলের সাথে কেমন পারফরম্যান্স বাংলাদেশের ?

শেয়ার করুন:
জাওয়াদ হোসাইন
০৭:২১ পিএম | ২০ আগস্ট, ২০২১
নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন দলের নির্ভরতার প্রতীক মুশফিক, ওপেনিংয়ে নাইম শেখের সাথে বাম-ডান কম্বিনেশনে লিটন। ব্যর্থতার ভেড়াজালে আটকে যাওয়া সৌম্য হয়তো সাইড বেঞ্চেই থাকবেন। তামিমের ইঞ্জুরি সারতে সময় লাগবে আরও ৬ সপ্তাহ। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই সিরিজসহ ৪ টি-টোয়েন্টি সিরিজ মিস করতে যাচ্ছেন তিনি, ম্যাচের হিসেবে যা ১৭ ।

ঘরের মাটিতে বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে সিরিজ জয়, আত্মবিশ্বাসের জয়। কিউইদের বিপক্ষেও জিততে পারে যদি না এমনটা স্লো-লোতে খেলে। পরীক্ষাও চালাতে পারে স্পোর্টিং উইকেটে খেলিয়ে, বিশ্বকাপ প্রস্তুতিটাও কিছুটা সারতে পারে, যদি বিসিবি চায়।

ইতোমধ্যে বিশ্বকাপ সূচী টিম ম্যানেজম্যান্ট, খেলোয়ারদের চোখের সামনে ঝুলছে, গ্রুপ ভাবনা আগে শেষ হয়েছে। সেরা বারো’র কোয়ালিফাইয়ারের তিনটি ম্যাচ খেলবে ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে ম্যাচ হয়েছে ৩০ টি। রানরেটটাও সাড়ে সাতের বেশি। উইকেট কেমন হবে তা ভাবছেন কি?

উদ্বোধনী দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যাডের সাথে। মাঠের খেলার চেয়ে মনের জোরটা নিয়েই নামবে স্কটিশরা। কারণ ৫ বারের দেখায় এক টি-টোয়েন্টিতেই যে জয় আছে টাইগারদের বিপক্ষে।
১৯ ও ২১ তারিখ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে নামবে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ খেলতে। ওমানের সাথে একটি ম্যাচ খেলে একটিতে জয় থাকলেও অভিজ্ঞতা নেই পাপুয়া নিউ গিনির সাথে। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাইয়ারে ৫ ম্যাচ জিতে টেবিল টপে ছিলো আসাদ ভালার দল। আসাদ ভালাও বেশ উচ্ছাস প্রকাশ করেছে বাংলাদেশের সাথে তারা মাঠে নামবে বলে।

কোয়ালিফাইয়ারে টাইগার্সরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে জায়গা হবে ভারত-পাকিস্থানের সাথে, অপ্রত্যাশিতভাবে যদি রানার্স আপ হয় তাহলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথেই দেখা হবে সুপার টুয়েলেভে।

মন্তব্য করুন