পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড
পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড
০১:০৯ পিএম | ২৪ আগস্ট, ২০২১
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় খেলোয়াড়, কোচিং স্টাফ মিলে নিউজিল্যান্ড থেকে ২০ জনের একটি দল ঢাকা এসে পৌঁছায়। এর আগে ঢাকা এসেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।
বিমানবনাদর থেকে সরাসরি হোটেলে চলে গেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা দিয়ে পাস করে মাঠের অনুশীলনের ফিরবে তারা। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকা আসার দিনে অর্থাৎ, আজ মঙ্গলবার (২৪ আগস্ট) থেকেই হোটেলে সুরক্ষা বলয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোয়ারেন্টাইন পালন করতে হলেও বাংলাদেশকে তা পালন করতে হবে না।