দুই বছর পর আর্জেন্টিনা দলে দিবালা
দুই বছর পর আর্জেন্টিনা দলে দিবালা
০৪:১৪ পিএম | ২৪ আগস্ট, ২০২১
কোপা আমেরিকা জয়ের পর আর মাঠে নামেনি আর্জেন্টিনা দল। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সামনে। এই তিন ম্যাচের জন্য আজ ৩০জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলা, ৬ সেপ্টেম্বর ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে মাউরো ইকার্দির বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরের এসব ম্যাচে না থাকার খবর নিশ্চিত হওয়া গেছে আগেই। ৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি।