স্পিনাররা আসছে আর উইকেট নিচ্ছে 🔴 লাইভ
নিউজিল্যান্ড অধিনায়ককে ফেরালেন সাইফুদ্দিন
২৫ বলে ১৮ রান করে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ল্যাগ সাইডের বল মারতে যেয়ে ক্যাচ আউট হলেন।

১০ ওভার শেষে ৪ উইকেটে ৪০ রান সংগ্রহ ব্লেক ক্যাপ্সদের
পাওয়ার–প্লেতে ১৮ রানে ৪ উইকেট
পাওয়ার প্লে এর প্রথম ৬ ওভার দারুনভাবে শেষ করেছে বাংলাদেশের বোলাররা। প্রথম ৬ ওভার শেষে ৪ উইকেটে ১৮ রান সংগ্রহ নিউজিল্যান্ডের।
নিউজিল্যান্ড একাদশঃ
টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল ও ব্লেয়ার টিকনার
বাংলাদেশ একাদশঃ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান
সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।