© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা নিউজিল্যান্ড

শেয়ার করুন:
৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা নিউজিল্যান্ড
খেলাধুলা
০৪:৩৮ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২১
মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৩.৬ ওভারে মাত্র ৯ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা সফরকারী দল।

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান স্পিনার মেহেদি হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দেন এই ম্যাচে অভিষেক হওয়া রাচিন রবিন্দ্র। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান তুলে নেন উইলি ইয়ংকে। তার সংগ্রহ ১১ বলে মাত্র ৫ রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে নাসুম আহমেদের বলে আউট হন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন ডি গ্রান্ডহোম। ওই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার টম বান্ডেল। 

মন্তব্য করুন