© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন রানের রেকর্ড ‘উপহার’ দিল বাংলাদেশ

শেয়ার করুন:
নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন রানের রেকর্ড ‘উপহার’ দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকেও সর্বনিম্ন রানের রেকর্ড ‘উপহার’ দিল বাংলাদেশ

মোজো ডেস্ক
০৬:১৭ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২১
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ভয়ংকর। সেটি খুব ভালোভাবেই টের পেয়েছে অস্ট্রেলিয়া। আজ নিউজিল্যান্ডও বুঝতে পারল এ মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা কতটা কঠিন। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৬০ রানেই।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি কিউইদের সর্বনিম্ন রানের ইনিংস। কিউইদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটা। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল ৬০ রানেই। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও এটা কোনো দলের সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬২ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।

মন্তব্য করুন