প্রথমবার টি-২০ তে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ
০৬:৩৪ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২১
এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল টাইগাররা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে বাংলাদেশ আবারও তার ভয়ংকর রুপ দেখালো। অস্ট্রেলিয়ার পর বধ করলো নিউজিল্যান্ডও। প্রথমেই ব্যাটিংয়ে নামে কিউইরা। তখন টাইগারদের বোলিংয়ে রীতিমত পর্যদুস্ত কিউইরা।
নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট করে দেয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। পরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়ে যায়। একই সঙ্গে প্রথমবারের মতো নিউজিল্যান্ডবধের ইতিহাস গড়ে বাংলাদেশ।