ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
০৯:৩২ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২১
শেষ এমনটা কবে হয়েছে যে আর্জেন্টিনা একাধিক গোল করেছে, কিন্তু সেই গোলগুলোর সঙ্গে লিওনেল মেসির কোনোধরণের কোনো সংশ্লিষ্টতাই ছিল না? ব্যাপারটা যারপরনাই অবিশ্বাস্য। সে অবিশ্বাস্য ঘটনাটাই ঘটিয়েছে আলবিসেলেস্তিরা।
আজ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিন গোলের একটাও লিওনেল মেসি করেননি, কোনো গোলে ছিল না তাঁর সরাসরি ভূমিকাও। ইন্টার মিলানের দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ আর হোয়াকিন মার্তিনেজ, আর ওদিকে আতলেতিকোর ফরোয়ার্ড আনহেল কোরেয়ার গোলেই ভেনেজুয়েলাকে হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলার হয়ে ম্যাচের একদম শেষ মূহুর্তে সান্ত্বনাসূচক গোলটা করেছেন টরন্টো এফসির ফরোয়ার্ড ইয়েফেরসন সোতেলদো। টানা দুই ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেল আর্জেন্টিনা।