টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
দ্বিতীয় টি-২০তেও জয়রথ বাংলাদেশের। নিউজিল্যান্ড এই ম্যাচেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে। জয়ের কাছে গেলেও সেটা অধরাই থেকে যায়। ৪ রানের ব্যবধানে কিউইদের হারিয়েছে টাইগাররা।
বাংলাদেশ দল একের পর এক জয় উপহার ঘরে তুলছে ঘরের মাঠ থেকে।
শুক্রবার দ্বিতীয় টি-২০তেও নিউজিল্যান্ড দলকে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।
তবে শেষ ওভারে কিছুটা নাটকীয়তা শুরু হয়। শেষ নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান, কিন্তু মুস্তাফিজের বলে ল্যাথাম নিতে পারলেন ১ রান। জোরের উপর অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে বল করেছেন মুস্তাফিজ। বাংলাদেশ জিতে গেল ৪ রানে। শেষ ২ বলে ১৩ রান দরকার নিউজিল্যান্ডের, এমন অবস্থায় বিমার মারলেন মুস্তাফিজ! মাথার ওপর দিয়েই ভেসে যেতে থাকা বলে ব্যাট লাগিয়ে দিলেন ল্যাথাম। উইকেটের পেছন দিয়ে চার! নো বলও হলো, ৫ রানও এল, ফ্রি-হিটও পেল নিউজিল্যান্ড। ফ্রি-হিটে ল্যাথামের পায়ে বল মারলেন মোস্তাফিজ। ল্যাথাম লেগ সাইডে ঠেলে দিয়ে নিলেন আরও দুই রান। শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ রান। কিন্তু মুস্তাফিজ দেখালেন ম্যাজিক। অবশেষে জয় বাংলাদেশেরই।
নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫ ম্যাচের সিরিজ বাংলাদেশের। শেষ হলো দুটি। প্রথমটিতে ৭ উইকেটে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় টাইগারদের।