টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ছয়ে উঠল বাংলাদেশ
১২:১৫ এএম | ০৪ সেপ্টেম্বর, ২০২১
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে এলো বাংলাদেশ।
এর আগে ব্ল্যাক ক্যাপ্সদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ে ১০ নম্বর থেকে সপ্তম স্থানে ওঠে আসে টাইগাররা।
বাংলাদেশের বর্তমান রেটিং ২৪১। বর্তমান ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার রেটিং ২৪০।
আগামী তৃতীয় ও চতুর্থ টি-টুয়েন্টি জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৬। বর্তমানে ২৪৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।