সিরিজ জয়ের ম্যাচে নামছে বাংলাদেশ
১১:১১ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২১
পাঁচ ম্যাচের সিরিজে ২টিতে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। আর একটিতে জেতা মানেই সিরিজ জয়। সেই জয় নিশ্চিতে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।
টানা দুই ম্যাচ জয়ের পর এবার হ্যাটট্রিক জয়ের সঙ্গে সিরিজ জয়ে চোখ বাংলাদেশ দলের।
প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাবধান বিশাল থাকলেও দ্বিতীয় ম্যাচের জয়ের কাছাকাছি গিয়ে হেরে যায় নিউজিল্যান্ড। সামনের ম্যাচে এ কারণে আরও সতর্ক থাকবে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই মাইল ফলকের সামনে দাড়িয়ে দুই টাইগার, আর দুই উইকেট পেলেই ১০৮ উইকেট নিয়ে টি টোয়েন্টিতে লাসিথ মালিঙ্কাকে ছাড়িয়ে রেকর্ড গড়বেন সাকিব। আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ তম ম্যাচ খেলতে নামবেন টাইগার ক্যাপটেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে এই টি-২০ স্কোয়াড অভিন্ন রেখেই ঘোষণা আসতে পারে বিশ্বকাপ দলের। আর সেই ঘোষণা এই সপ্তাহেই দেবে বাংলাদেশ ক্রিকেট।