© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

শেয়ার করুন:
শাফাত রহমান
০১:৩৫ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২১
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি২০-তে আজ বিকাল তিনটায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
এর আগে টানা দুটি ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে টাইগাররা। প্রথম টি২০-তে মাত্র ৬০ রানে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৩০ বল হাতে রেখে ৭ উইকেটে জয় লাভ করে টাইগাররা। শুক্রবার দ্বিতীয় টি২০-তে ৪ রানে জয় লাভ করে সিরিজে ২-০ তে এগিয়ে যায় মাহমুদুল্লাহর দল।
উল্লেখ্য, ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলতে ২৪ আগষ্ট ঢাকা এসে পৌঁছায় নিউজিল্যান্ড দল। তারই কিছুদিন আগে মাইটি অস্ট্রেলিয়াকে ৪-১ এ টি২০ সিরিজ হারায় টাইগাররা। জয়ের ধারাবাহিকতায় টি২০ র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠে এসেছে বাংলাদেশ।

মন্তব্য করুন