আজই হলো না সিরিজ জেতা
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ম্যাচ আজ। ইতোমধ্যে টানা দুই জয় নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বিকাল ৪ টায় ফিল্ডিংয়ে নামবে টাইগাররা।
বাংলাদেশ দলে নেই কোনো পরিবর্তন। নিউজিল্যান্ড তাদের দলে এনেছে তিনটি পরিবর্তন। ওপেনিংয়ে ফিরেছেন ফিন অ্যালেন।
ক্যারিয়ারের শততম টি২০-তে দল নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ।
প্রথম ওভারে ১১ রান নিয়ে নিউজিল্যান্ডের দুর্দান্ত শুরু। ফিন অ্যালেনের চোখেমুখে মিরপুরের উইকেটের আদ্যোপান্ত বুঝে যাওয়া ভাব।
বোলিংয়ে পরিবর্তন। স্পিনার দিয়ে সুবিধা করতে না পেরে মুস্তাফিজকে বোলিংয়ে নিয়ে আসলেন মাহমুদুল্লাহ। প্রথম বলেই কাটারে কুপোকাত করলেন ফিন অ্যালেনকে, ক্যাচ নিলেন মাহমুদুল্লাহ। অ্যালেন ফিরলেন ১০ বলে ১৫ রানের সংগ্রহ নিয়ে।
পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪১ রান।
৭ম ওভারে সাইফুদ্দিনের চমক। একই ওভারে এলবিডব্লিউ করে তুলে নিলেন ইয়াং আর গ্র্যান্ডহমের উইকেট। ৬ রানের বিনিময়ে ২ উইকেট হারালো নিউজিল্যান্ড।
দ্বিতীয় টি২০-তে ৪৯ বলে ৬৫ রান করে বাংলাদেশকে বেকায়দায় ফেলা টম ল্যাথাম ফিরলেন ৯ বলে ৫ করে। স্বস্তিতে বাংলাদেশ দল।
শেষ ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিলেন ব্লান্ডেল, কিন্তু মিস করলেন সাকিব।
নিকলস-ব্লান্ডেলের ৫৭ বলে ৬৬ রানের জুটিতে ইনিংস শেষে ১২৮ এ থামলো নিউজিল্যান্ড। আজই সিরিজ জিততে টাইগারদের প্রয়োজন ১২০ বলে ১২৯ রান।
ওপেনিং করছেন নাইম-লিটন। তিন ওভার যেতে না যেতেই ম্যাককনচিকে উইকেট দিয়ে বসলেন লিটন। দেরি করেননি মেহেদীও। ৩ বলে ১ রান করে পিচে আসার দুমিনিট পরেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। সাকিব ফিরে যেতে আরো কম সময় নিলেন। ফিরলেন ২ বলে কোনো রান না করে।
পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩০ রান। জিততে ৯৪ বলে প্রয়োজন ৯৯ রান।
শততম টি২০-তে হাসেনি মাহমুদুল্লাহর ব্যাট। ৭ বলে ৩ রান করে দায় সেরেছেন।
পাটেল আর ম্যাককনচির বলে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি টাইগাররা। এ দুজনের কাছেই হারিয়েছে ৭ উইকেট।
হেরে গেল বাংলাদেশ। ১৯.৪ বলে ৭৬ রান করে অল আউট। দুই বল হাতে রেখে ক্যাচ তুলে দিলেন মুস্তাফিজ। অল আউট না হওয়ার চেষ্টা দেখা যায়নি তার মধ্যে।
৩৬ রান করে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হেনরি নিকলস এবং ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অ্যাজাজ পাটেল।
সিরিজে ২-১ ব্যবধানে এখনো এগিয়ে টাইগাররা। বুধবার চতুর্থ টি২০-তে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।