আবারও অনিশ্চয়তায় অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট
আবারও অনিশ্চয়তায় অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট
০৮:১৭ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২১
নভেম্বরে হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার। এর আগে তালেবান, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এ টেস্ট নিয়ে আশাবাদের কথা শোনা গেলেও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে ম্যাচটি।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ক্রিকেটসহ অন্য খেলা অনিশ্চয়তায় পড়ে গেছে। তবে তালেবানের পক্ষ থেকে আগেও জানানো হয়েছে, ক্রিকেট খেলতে বাধা দেবে না তারা। অবশ্য মেয়েদের ক্রিকেট বা অন্য খেলায় মেয়েদের অংশগ্রহণের ব্যাপারে পরিষ্কার কিছু জানানো হয়নি। সে দেশের ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরাও বলছেন, এবার তালেবানরা একটু ‘উদার’ হলেও মেয়েদের ক্রিকেট অনিশ্চিতই।